logo

পোস্টাল ব্যালট

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে।

৪ ঘণ্টা আগে

২ লাখ ৯৭ হাজার ৩৫০ জন প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

২ লাখ ৯৭ হাজার ৩৫০ জন প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

সালীম আহমাদ খান জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

১ দিন আগে

১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

সালীম আহমাদ খান জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। আর ভোট দিয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন। ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে।

২ দিন আগে

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোটকেন্দ্রে শুধু প্রিজাইডিং কর্মকর্তা কলম নিয়ে যেতে পারবে, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনন্সিল নিয়ে যাবে।

৩ দিন আগে

১ লাখ ৫৭ হাজার ৭৯৮ জন প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

১ লাখ ৫৭ হাজার ৭৯৮ জন প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

রোববার বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জনের মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন। ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

৩ দিন আগে

১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।

৪ দিন আগে

দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

৮ দিন আগে

৪ লাখ ৭৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন: নির্বাচন কমিশন

৪ লাখ ৭৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন: নির্বাচন কমিশন

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

৯ দিন আগে

প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন

প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন

নির্বাচন কমিশন (ইসি) জানায়, কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

১৪ দিন আগে

৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে: নির্বাচন কমিশন

৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে: নির্বাচন কমিশন

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, ‘এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট গেছে। তবে সঠিক ঠিকানা না দেওয়ায় বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট দেশে ফেরত এসেছে।’

১৫ দিন আগে

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।

২০ দিন আগে

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন

ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এরপর পর্যায়ক্রমে মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ২৯২ জন, কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

০৬ জানুয়ারি ২০২৬

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনলাইনে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হওয়ার পর আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩৯৩ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে।

২০ ডিসেম্বর ২০২৫

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

১১ ডিসেম্বর ২০২৫

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে গণভোট ও সংসদ নির্বাচনের জন্য দুই রঙের দুটি ব্যালট পাঠানো হবে।

০৭ ডিসেম্বর ২০২৫

গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসির নীতিমালায় স্পষ্ট দিক–নির্দেশনা নেই: পরওয়ার

গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসির নীতিমালায় স্পষ্ট দিক–নির্দেশনা নেই: পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “প্রবাসীদের ভোট দেওয়ার সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে [প্রবাসী] কীভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোট তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা। একই সিস্টেমে কীভাবে তারা ঢুকবে?”

১৯ নভেম্বর ২০২৫

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণ বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণ বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের নির্বাচনের ২০ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ছাড়া এই নির্বাচনে ভোট দেওয়া সম্ভব নয়।

১০ নভেম্বর ২০২৫

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

২৯ অক্টোবর ২০২৫

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

২২ অক্টোবর ২০২৫

ভোটার নিবন্ধন নিয়ে সংশয় ও উৎকণ্ঠায় আছেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা

ভোটার নিবন্ধন নিয়ে সংশয় ও উৎকণ্ঠায় আছেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ভোটার নিবন্ধনের বিষয়ে স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানতে পারেননি। কয়েকজন জানান, নিবন্ধনের জন্য তারা সিডনির কনস্যুলেটে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য তারা জানতে পারেননি।

১৪ অক্টোবর ২০২৫